1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
আরাকানে ফসলি জমি থেকে ৬০ রোহিঙ্গা কৃষককে অপহরণ করেছে সন্ত্রাসী আরাকান আর্মি
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

আরাকানে ফসলি জমি থেকে ৬০ রোহিঙ্গা কৃষককে অপহরণ করেছে সন্ত্রাসী আরাকান আর্মি

TBN Desk
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১২৯ Time Views

বুথিডাং, মিয়ানমার | ২৯ জুলাই ২০২৫:

পশ্চিম মিয়ানমারের আরাকান রাজ্যের বুথিডাং শহরের দুটি গ্রাম থেকে অন্তত ৬০ জন রোহিঙ্গা কৃষককে অপহরণ করেছে সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি (AA)। স্থানীয় সময় গত শুক্রবার (২৫ জুলাই) ‘সিন নিয়েন প্যা’ ও ‘থা ফিত টাউন’ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় ৫০ জন সশস্ত্র আরাকান আর্মির সদস্য মাঠে অভিযান চালিয়ে কৃষকদের নিজেদের জমি থেকে ধরে নিয়ে যায়। আটক ব্যক্তিদের মধ্যে জমির মালিক, দিনমজুর ও একই পরিবারের একাধিক সদস্য রয়েছেন। ঘটনার সময় কৃষকরা ভারি বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত ধানক্ষেত পুনরুদ্ধারের কাজে ব্যস্ত ছিলেন।

একজন স্থানীয় বাসিন্দা জানান, “আমরা নিয়মিত কর দিয়েই নিজেদের জমিতে চাষাবাদ করে আসছি। কিন্তু কোনো ধরনের সতর্কবার্তা বা নিষেধাজ্ঞা ছাড়াই হঠাৎ করে এসে আরাকান আর্মি আমাদের আত্মীয়-স্বজনদের ধরে নিয়ে গেছে।”

অপহৃতদের প্রথমে ‘কিয়াউক সার টেইং’ গ্রামে এক রাত আটকে রাখা হয় বলে জানা গেছে। পরে তাদের অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়, ধারণা করা হচ্ছে তারা এখন বুথিডাং শহরের কোনো গোপন স্থানে বন্দি রয়েছেন। অপহরণের সময় গ্রামের রাতের পাহারাদারদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়, যাতে কেউ বাধা দিতে না পারে বা বাইরে খবর পাঠাতে না পারে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এখন পর্যন্ত আটক ব্যক্তিদের স্বাস্থ্য, নিরাপত্তা বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সন্ত্রাসী আরাকান আর্মি গত এক বছর ধরে আরাকান রাজ্যের প্রায় ৯০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। এর ফলে অঞ্চলটিতে নিরাপত্তাহীনতা চরমে পৌঁছেছে, এবং সাধারণ জনগণ বিশেষ করে সংখ্যালঘু রোহিঙ্গারা নিদারুণ মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন।

সূত্র: এএনএ, Arakan Desh TV

 

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD