ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ
TBN Desk
-
প্রকাশিত সময় :
শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
-
৩০৯
Time Views
ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ
ইসলামি আমিরাত তাদের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের জন্য নির্ধারিত শাস্তির তালিকা প্রকাশ করেছে।
- দণ্ডবিধি অনুযায়ী উল্লেখযোগ্য কয়েকটি শাস্তি হলো—
পশু বা পাখিকে একে অপরের সঙ্গে লড়াই করতে বাধ্য করলে পাঁচ মাসের কারাদণ্ড।
-
অস্ত্র ব্যবসায়ীদের জন্য এক বছরের কারাদণ্ড।
- জুয়ায় জড়িতদের চার মাসের কারাদণ্ড।
- মানবদেহের অঙ্গ বিক্রির অপরাধে এক বছরের কারাদণ্ড।
- সমকামিতায় (সদোমি) লিপ্ত হলে দুই বছরের কারাদণ্ড;
- মিথ্যা সাক্ষ্য প্রদানকারীদের জন্য চল্লিশ দোররা।
- ঘুষদাতা ও ঘুষগ্রহীতার জন্য দুই বছরের কারাদণ্ড;
- মধ্যস্থতাকারীর জন্য ছয় মাসের কারাদণ্ড।
- মাদক বিক্রেতাদের পাঁচ বছরের কারাদণ্ড।
- অপহরণকারীদের জন্য দশ বছরের কারাদণ্ড।
- রমজানে প্রকাশ্যে রোজা ভঙ্গ করলে বিশ দোররা ও দুই মাসের কারাদণ্ড।
- কোনো মুসলিম অন্য মুসলিমকে বিনা কারণে কাফির, ফাসিক বা দুষ্কৃতকারী বললে চল্লিশ দোররা।
- অন্যায়ভাবে স্ত্রীকে প্রহার করলে পনেরো দিনের কারাদণ্ড।
- কোনো শিক্ষক শিক্ষার্থীকে প্রহার করলে চাকরি থেকে বরখাস্তের বিধান।
- ইসলামি নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে অবমাননার ক্ষেত্রে তওবা না করলে মুরতাদ ঘোষণা করে মৃত্যুদণ্ড; তওবা করলে ছয় বছরের কারাদণ্ড।
- স্বাক্ষর জালিয়াতির অপরাধে তিন বছরের কারাদণ্ড।
- মাদক পাচারের অপরাধে এক থেকে সাত বছর পর্যন্ত কারাদণ্ড।
- নৃত্যশিল্পী বা পারফর্মার এবং দর্শক—উভয়ের জন্য দুই মাসের কারাদণ্ড।
- নন-মাহরামের সঙ্গে যৌনসম্পর্কমূলক আচরণ (স্পর্শ, হাত মেলানো, আলিঙ্গন) করলে এক বছরের কারাদণ্ড।
- দণ্ডবিধিতে উল্লেখ করা হয়েছে, এসব শাস্তি ইসলামী শরিয়াহ ও হানাফি ফিকহের আলোকে নির্ধারণ করা হয়েছে।
Share This Post in Your Social Media
More News Of This Category