1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
ঝিকরগাছায় দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, অভিযুক্ত চার ছাত্রদল নেতা গ্রেপ্তার।
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

ঝিকরগাছায় দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, অভিযুক্ত চার ছাত্রদল নেতা গ্রেপ্তার।

TBN Desk
  • প্রকাশিত সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১১৯ Time Views

যশোরের ঝিকরগাছায় দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। উপজেলার গদখালীতে বেড়াতে গিয়ে নৃশংস এ ঘটনার শিকার হন তিনি। রোববার বিকেলে এ ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তরা গদখালী ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা বলে জানা গেছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান জানান, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে একটি অচেনা নম্বর থেকে থানার ডিউটি অফিসারে কাছে সাহায্যের জন্য ফোন করেন ভুক্তভোগী তরুণী। খবর পেয়ে তিনি ফোর্সসহ গদখালীর পটুয়াপাড়ায় অভিযুক্তদের অবস্থানস্থলে পৌঁছান। সেখান থেকে তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, মনিরামপুর উপজেলার ওই তরুণী বেনাপোলে খালার বাড়ি থেকে ফেরার পথে গদখালী ফুল মোড়ে পৌঁছালে অভিযুক্ত চার যুবক তাকে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে পাশের একটি লিচুবাগানে নিয়ে যান এবং দলবদ্ধ ধর্ষণ করেন। অভিযুক্তরা হলেন গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মামুন হোসেন, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, এবং ছাত্রদল কর্মী জাবের হোসেন ও আমিরুল ইসলাম।

ওসি বাবলু রহমান জানান, ঘটনার পরপরই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়। তরুণীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা বলেন, “কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না। জাতীয়তাবাদী ছাত্রদলে কোনো অপরাধীর ঠাঁই নেই। অভিযুক্তদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, “ভুক্তভোগী তরুণীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং তাকে চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তরুণীর পরিবারের পক্ষ থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD