1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
গাজায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত প্রায় এক হাজার
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

গাজায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত প্রায় এক হাজার

TBN Desk
  • প্রকাশিত সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৮৬ Time Views

দখলদার ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন স্থানে নতুন করে রাতভর বিমান হামলা চালিয়ে অন্তত ২৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে। পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নির্বিচার এ হামলায় গত দু’দিনে অন্তত ৯৭০ জনের প্রাণহানি ঘটেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে এ পর্যন্ত ৪৮,৫৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া, মঙ্গলবার ভোরে বোমাবর্ষণে নিহত ৪৩৬ জনের মধ্যে ১৮৩ শিশু রয়েছে।

এমন পরিস্থিতিতে হামাস কর্মকর্তা তাহের আল-নোনো বলেছেন,
“গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি বোমাবর্ষণ সত্ত্বেও আমরা আলোচনার দরজা বন্ধ করিনি। তবে স্বাক্ষরিত চুক্তি থাকলে নতুন চুক্তির প্রয়োজন নেই।”

যুক্তরাষ্ট্রের সমর্থনেই হামলা চালাচ্ছে নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক ও আর্থিক সহায়তা পেয়েই মূলত হামাসের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেছেন, ইসরায়েলি বাহিনী কেবল হামাস যোদ্ধাদের লক্ষ্যবস্তু বানাচ্ছে, তবে বাস্তবে গাজার সাধারণ বাসিন্দাদের ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে

মঙ্গলবার রাতে এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু ঘোষণা করেন,
“ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে যুদ্ধ আবার শুরু করেছে ইসরায়েল।”
তিনি আরও সতর্ক করে বলেন,
“এটা কেবল শুরু।”

বিশ্বজুড়ে বিক্ষোভ ও নিন্দা

গাজায় ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা বিক্ষোভ করেছেন। তারা ট্রাম্প প্রশাসনকে শান্তি প্রতিষ্ঠার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, তেল আবিবে হাজারো ইসরায়েলি নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরায়েলি হামলার কড়া নিন্দা জানিয়েছেন, আর সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছে

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD