1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
কারাগারে ঈদ: স্বজনদের অপেক্ষা, বন্দিদের কষ্ট
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

কারাগারে ঈদ: স্বজনদের অপেক্ষা, বন্দিদের কষ্ট

TBN Desk
  • প্রকাশিত সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৬৬ Time Views

কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে ঈদের সকালে দেখা গেল স্বজনদের উপচেপড়া ভিড়। কারাবন্দিদের সঙ্গে দেখা করতে এসেছেন তাঁদের পরিবার-পরিজন। অনেকেরই গায়ে নেই নতুন পোশাক, ঈদের আনন্দ থেকেও যেন তারা বঞ্চিত।

দু’বছরের সন্তানকে কোলে নিয়ে স্বামীর সঙ্গে দেখা করতে সকাল ৮টায় হাজির হয়েছেন আসমা বেগম। দীর্ঘ অপেক্ষার পর ১০টায় মিলেছে স্বামীর সঙ্গে দেখা করার সুযোগ। একইভাবে আমিনা বেগম এসেছেন ছেলের সঙ্গে দেখা করতে। কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে বন্দি। গত বছরও ঈদে বাড়িতে ছিল, এবার জেলে ঈদ করছে। মন তো ঘরে টেকে না, তাই ছুটে এসেছি।”

কারাগারে ঈদের আয়োজন

কারা অধিদপ্তর জানিয়েছে, দেশের সব কারাগারে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়। বন্দিদের জন্য দিনভর ছিল নানা আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও গানের প্রতিযোগিতা। বন্দিদের ঈদের খাবারে বৈচিত্র্য এনে সকালে পায়েস ও মুড়ি, দুপুরে পোলাও, গরু বা খাসির মাংস, রোস্ট, মিষ্টি ও সালাদ এবং রাতে সাদা ভাত, মাছ, বুটের ডাল ও ডিম পরিবেশন করা হয়।

কারাগারের এক নিরাপত্তা সদস্য জানান, ঈদের দিন যত সময় গড়ায়, স্বজনদের ভিড় তত বাড়তে থাকে। তবে সব বন্দির ভাগ্যে এমন দেখা করার সুযোগ আসে না, অনেকের স্বজনই আসেন না।

পরিবারহীন বন্দিদের জন্য বন্ধুত্বের হাত

আকমল মিয়া নামের এক ব্যক্তি জানান, গত মাসে কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। সেখানে এক বন্দির সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, যিনি পরিবারহীন। বন্ধুকে দেওয়া কথা রাখতে ঈদের দিন দেখা করতে এসেছেন কারাগারে।

কারা অধিদপ্তরের তথ্যমতে, দেশের কারাগারগুলোতে ৪২,৪৫০ জন ধারণক্ষমতার বিপরীতে বন্দি রয়েছেন ৬০,৯১৪ জন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৫৭ জন ও কাশিমপুরসহ অন্যান্য কারাগারে ১২৫ জন ডিভিশনপ্রাপ্ত বন্দি রয়েছেন।

ঈদের পরদিন বন্দিদের জন্য বিশেষ ব্যবস্থা হিসেবে বাসা থেকে রান্না করা খাবার আনার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে পরিবারের সঙ্গে একান্ত সময় কাটানোর সুযোগ বন্দিদের জন্য এখনো অধরা।

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD