1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
সিলেটে ইসরায়েলবিরোধী বিক্ষোভে কেএফসি ও বাটার শোরুমে ভাঙচুর, উত্তপ্ত পরিস্থিতি
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

সিলেটে ইসরায়েলবিরোধী বিক্ষোভে কেএফসি ও বাটার শোরুমে ভাঙচুর, উত্তপ্ত পরিস্থিতি

TBN Desk
  • প্রকাশিত সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৭৬ Time Views

ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সিলেট নগরীতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল চলাকালে কেএফসি ও বাটার শোরুমে ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার (৬ এপ্রিল) বিকেলে চৌহাট্টা এলাকায় এই ঘটনা ঘটে, যা মুহূর্তেই এলাকায় উত্তেজনা সৃষ্টি করে।

বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচি শুরু হওয়ার আগেই আয়োজকরা শান্তিপূর্ণ মিছিল পরিচালনার আহ্বান জানান। তারা বলেন, ইসরায়েলি পণ্য বিক্রেতাদের প্রতীকীভাবে বয়কটের ঘোষণা দিয়ে মিছিল শেষ করার পরিকল্পনা ছিল।

তবে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কিছু সদস্য পরিকল্পিতভাবে মিছিলে ঢুকে উসকানি দেয় এবং হঠাৎ করেই কেএফসি ও বাটার দোকানে হামলা চালানো হয়। ঘটনার পর এই ভাঙচুরের দায় বিক্ষোভকারীদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয় বলেও দাবি করেন তারা।

একজন বিক্ষোভকারী দ্য বেঙ্গল নিউজ-কে বলেন,

“আমরা কোনো সহিংসতা চাইনি। কিছু বহিরাগত এসে ভাঙচুর চালিয়ে আমাদের শান্তিপূর্ণ মিছিলকে বিতর্কিত করতে চায়।”

ঘটনার পর তাৎক্ষণিকভাবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিলেট মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা জানান,

“আমরা ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে একে পরিকল্পিত অপপ্রচার বলে অভিহিত করছেন এবং প্রকৃত দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।


প্রতিবেদন: দ্য বেঙ্গল নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD