1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে দিনমজুর নিহত, পরিবারের দাবি: ‘গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিলেন’
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে দিনমজুর নিহত, পরিবারের দাবি: ‘গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিলেন’

TBN Desk
  • প্রকাশিত সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৯১ Time Views

০৯ এপ্রিল ২০২৫

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মুহাম্মদ শাহ ঘোনা এলাকায় কোস্ট গার্ডের অভিযানে এক দিনমজুর নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত আবুল হোসেন (৫৫), মৃত আলী হোসেনের পুত্র। পরিবার দাবি করছে, ভোররাতে অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করা হয়।

নিহতের ছেলে সাইফুল ইসলাম জানান, বুধবার (৯ এপ্রিল) রাত আনুমানিক ৩টার দিকে কোস্ট গার্ডের একটি দল তাদের বাড়ি ঘেরাও করে। বাহিনী সদস্যরা পেছনের দরজা ভেঙে প্রবেশ করে এবং আবুল হোসেনকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়। এরপর সাইফুল ও তার বড় ভাই মঈনুল ইসলামকে হ্যান্ডকাফ পরানো হয়। কিছুক্ষণ পর তারা দেখেন, রক্তাক্ত অবস্থায় আবুল হোসেন বাড়ির সামনে পড়ে আছেন।

“আমরা চিৎকার করে কাঁদছিলাম। কিন্তু আমাদের হাতকড়া পরানো অবস্থায় মাটিতে বসিয়ে রাখা হয়। আমাদের মারধরও করা হয়,” বলেন সাইফুল। পরে হাতকড়া খোলার পর তারা বাবাকে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। তার শরীরে গুলির চিহ্ন ছিল এবং নাড়ী বেরিয়ে আসার বিষয়টিও নিশ্চিত করেছেন নিহতের ছেলে।

এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও একই ইউনিয়নের চিকনি পাড়ায় কোস্ট গার্ডের অভিযানে শফিউল আলম নামে এক ব্যক্তি নিহত হয়েছিলেন।

মানবাধিকারকর্মীরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, নিরাপত্তা বাহিনীর হাতে সাধারণ মানুষের এমন মৃত্যু আইন ও ন্যায়ের মারাত্মক লঙ্ঘন। তারা অবিলম্বে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন

এ বিষয়ে কোস্ট গার্ডের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD