1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
বায়তুল মোকাররমে বিক্ষোভ ঘিরে ফিলিস্তিনের পতাকার চাহিদা বাড়লেও, ক্ষোভ বাড়ছে দাম নিয়ে
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

বায়তুল মোকাররমে বিক্ষোভ ঘিরে ফিলিস্তিনের পতাকার চাহিদা বাড়লেও, ক্ষোভ বাড়ছে দাম নিয়ে

TBN Desk
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৯২ Time Views

১১ এপ্রিল ২০২৫

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে শুক্রবার জুমার নামাজের পর দেখা গেছে এক ব্যতিক্রমী চিত্র। ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে আয়োজন করা বিক্ষোভ মিছিলের আগেই ভিড় জমেছে পতাকা কিনতে আসা মানুষের। তবে চাহিদার বিপরীতে পতাকার অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা গেছে, বায়তুল মোকাররমের চারপাশে অন্তত দশজনের বেশি হকার ছোট, মাঝারি এবং বড় আকৃতির ফিলিস্তিনের পতাকা বিক্রি করছেন। সঙ্গে রয়েছে বাংলাদেশি পতাকা ও কালেমা খচিত সাদা পতাকাসহ মাথায় বাঁধার রিবনও। পতাকা কিনতে আগ্রহী মানুষের ভিড় যতই বাড়ছে, বাড়ছে মূল্য নিয়েও অসন্তোষ

ক্রেতারা জানান, কিছুদিন আগেও যেসব পতাকা ৫০ থেকে ৮০ টাকায় পাওয়া যেত, এখন তা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়। আকার অনুযায়ী কোথাও কোথাও দাম উঠেছে ৩০০ টাকা পর্যন্ত

এক হকার ইব্রাহিম বলেন, “চাহিদা বেড়েছে, মাল কম—তাই দাম একটু বেশি নিচ্ছি। প্রতিদিন অনেক মানুষ পতাকা নিতে আসছে, একটু লাভ করতে চাই।”

তবে এই ‘লাভের প্রবণতা’ কে অনৈতিক বলেই মনে করছেন ক্রেতারা। তাদের মতে, একটি মানবিক সংকটকে কেন্দ্র করে কেউ যদি অতিরিক্ত মুনাফা করতে চায়, তা দুর্ভাগ্যজনক

রবিউল ইসলাম, নামের এক মাদ্রাসা শিক্ষার্থী বলেন, “আমরা এখানে এসেছি ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে। কিন্তু পতাকার যে দাম বলা হচ্ছে, তাতে অনেকেই ইচ্ছা থাকলেও কিনতে পারছেন না। এটি স্পষ্টভাবে আবেগের সুযোগ নেওয়া।”

বিশ্লেষকরা বলছেন, সংকটকালে পণ্য চাহিদা বেড়ে যাওয়া অস্বাভাবিক নয়, তবে কোনো মানবিক ইস্যুকে কেন্দ্র করে বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনমনে নেতিবাচক প্রভাব ফেলে। এ ধরনের পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরিং বাড়ানো প্রয়োজন, যাতে সহানুভূতির জায়গাকে ব্যবসায়িক লোভের হাতিয়ার না বানানো হয়

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD