ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলি দখলদার বাহিনীকে পরাজিত না করা পর্যন্ত তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে।
হামাসের বিবৃতিতে বলা হয়, গাজায় তাদের (ইসরাইলের) সামরিক ব্যর্থতা ঢাকতে নেতানিয়াহুর ‘রাফাহ ধ্বংস’ করার হুমকি জনগণকে বিভ্রান্ত করার একটি মরিয়া প্রচেষ্টা। তারা আরও বলেছে, “আমরা নিশ্চিত করছি যে, দখলদারিত্ব পরাজিত না হওয়া পর্যন্ত আমাদের প্রতিরোধ থামবে না।”
রাফাহের প্রসঙ্গে হামাস জানায়, এটি এখন একটি “দৃঢ়তার প্রতীক” এবং আক্রমণকারীদের জন্য এক “দুঃস্বপ্ন” হয়ে থাকবে, যারা এখানকার প্রতিরোধ ভাঙতে চায়।
গাজা উপত্যকার পরিস্থিতি ক্রমেই আরও জটিল হচ্ছে। মানবিক সংকটের পাশাপাশি রাজনৈতিক উত্তেজনাও বৃদ্ধি পাচ্ছে। হামাসের এই বক্তব্য সেই উত্তেজনার প্রতিফলন এবং ভবিষ্যতে আরও সংঘাতের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।