1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
২০ টাকার নতুন নোটে মসজিদের ছবি বাদ: দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মাওলানা ইউসুফীর
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

২০ টাকার নতুন নোটে মসজিদের ছবি বাদ: দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মাওলানা ইউসুফীর

TBN Desk
  • প্রকাশিত সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৪৪ Time Views
Oplus_131072

ঢাকা, ১ জুন: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী বলেছেন, “যারা ২০ টাকার নতুন নোটে ৬০ গম্বুজ মসজিদের ছবি পরিবর্তন করে কান্তজিউ মন্দির ও বৌদ্ধ বিহারের ছবি সংযোজন করেছে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

রোববার (১ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

মাওলানা ইউসুফী আরও বলেন, “বর্তমান সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা পতিত আওয়ামী লীগ সরকারের দোসররা দেশকে অস্থিতিশীল ও সাম্প্রদায়িক উস্কানির দিকে ঠেলে দিচ্ছে। তারা দেশ ও ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। এই ২০ টাকার নোটে মসজিদের ছবি পরিবর্তনের মতো জঘন্য কাজ তারই অংশ।”

তিনি আরও বলেন, “৯২% মুসলমানের দেশে এটি ক্ষমার অযোগ্য অপরাধ। বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ যারা এই গর্হিত কাজে জড়িত, তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”

নতুন ২০ টাকার নোটের পুরনো ডিজাইন ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে মাওলানা ইউসুফী বলেন, “মসজিদের ছবি সংবলিত নোট পুনরায় বাজারে ছাড়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানাই। অন্যথায় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে, যার দায় সরকারকেই বহন করতে হবে।”

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD