1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ৬৪টি ‘মডেল মন্দির’ নির্মাণের ঘোষণা: প্রশ্ন উঠছে উদ্দেশ্য কী?
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ৬৪টি ‘মডেল মন্দির’ নির্মাণের ঘোষণা: প্রশ্ন উঠছে উদ্দেশ্য কী?

TBN Desk
  • প্রকাশিত সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ Time Views

বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে মোট ৬৪টি ‘মডেল মন্দির’ নির্মাণের পরিকল্পনা নিয়েছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। প্রতিটি মন্দির নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি টাকা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর টিকাটুলির শ্রীশ্রী স্বামী ভোলানন্দগিরি আশ্রমে অনুষ্ঠিত বিশ্ব হিন্দু ফেডারেশনের (বাংলাদেশ) দ্বিবার্ষিক সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার।

প্রশ্ন হলো—একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে, যেখানে লাখো মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে, সেখানে কোটি কোটি টাকা খরচ করে মন্দির বানানোর পরিকল্পনার পেছনে আসল উদ্দেশ্য কী? এর পেছনে কি কোনো বৈদেশিক প্রভাব আছে? নাকি নতুন করে সাম্প্রদায়িক বিভাজন তৈরির একটি এজেন্ডা কাজ করছে?

 

তপন মজুমদার বলেন, “আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে সারা দেশে সাড়ে পাঁচশ’রও বেশি মডেল মসজিদ নির্মাণ করেছে। কিন্তু একটি মডেল মন্দিরও নির্মাণ করেনি।” তিনি দাবি করেন, বর্তমান রাজনৈতিক পরিবর্তনের পর হিন্দুদের স্বার্থেই এই মডেল মন্দির প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।

 

এসময় তিনি আরও অভিযোগ করেন, প্রায় এক হাজার একর দেবোত্তর সম্পত্তি বেদখল হয়ে আছে, যা ফেরত দিলে মন্দির নির্মাণে কোনো প্রতিবন্ধকতা থাকবে না।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তিনি শুধু মন্দির নয়, বরং “হিন্দু ইকোনমিকস ফেডারেশন, হিন্দু কালচারাল ফেডারেশন, হিন্দু নারী ফেডারেশন” ইত্যাদি গঠন করার কথা বলেন। অর্থাৎ ধর্মীয় সংগঠনকে সাংগঠনিকভাবে বৈশ্বিক পর্যায়ে শক্তিশালী করার ডাক দেন।

 

তবে এখানেই প্রশ্ন—একটি মুসলিম দেশে “হিন্দু ইকোনমিকস ফেডারেশন” বা “হিন্দু যুব ফেডারেশন” গঠনের অর্থ কী? এটি কি মুসলিমদের সাংস্কৃতিক ও অর্থনৈতিক কাঠামোর বিরুদ্ধে একটি বিকল্প শক্তি তৈরির প্রচেষ্টা?

 

সম্মেলনে অন্যান্য বক্তারাও অভিযোগ করেন, হিন্দু সম্প্রদায়ের ওপর বৈষম্য ও হামলা চলছে। কিন্তু একইসঙ্গে তারা ১০ কোটি টাকা ব্যয়ে প্রতিটি জেলায় মন্দির বানানোর পরিকল্পনা প্রকাশ করেন।

শেষে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয় এবং শান্তির প্রতীক কবুতর উড়িয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

এই ঘোষণার ফলে সাধারণ মুসলমানদের মধ্যে প্রশ্ন উঠছে—একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে কোটি কোটি টাকা খরচ করে ৬৪টি মডেল মন্দির কেন নির্মাণ করতে হবে? এর পেছনে আসলেই ধর্মীয় কল্যাণ, নাকি অন্য কোনো রাজনৈতিক-সাংস্কৃতিক উদ্দেশ্য লুকিয়ে আছে?

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD