1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
স্থগিত হলো আওয়ামী লীগের নিবন্ধন
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেইক আইডি ব্যবহার করে মুফতি হারুন ইযহার সাহেবের বিরুদ্ধে লেখালেখি করতো আরাফাত তানভীর। বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি

স্থগিত হলো আওয়ামী লীগের নিবন্ধন

TBN Desk
  • প্রকাশিত সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১১০ Time Views

বাংলাদেশের রাজনীতিতে নতুন এক মোড় নিয়েছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ মে) অনুষ্ঠিত কমিশনের এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ সিদ্ধান্তের কথা জানান সাংবাদিকদের।

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন

এর আগে, একই দিন সরকার এক প্রজ্ঞাপন জারি করে জানায়, আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধবিচারের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। প্রজ্ঞাপনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে জারি করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত

  • আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের
  • যেকোনো ধরনের প্রকাশনা,
  • গণমাধ্যম ও অনলাইনে প্রচারণা,
  • সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম,
  • মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ
    সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আওয়ামী লীগ যাতে কোনও রাজনৈতিক কার্যক্রম না করতে পারে, সেজন্য সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।” যদি কেউ অবৈধভাবে মিছিল বা কর্মসূচি পালন করে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, বলেও তিনি সতর্ক করেন।

উল্লেখ্য, গত শনিবার সরকারের পক্ষ থেকে প্রথম সিদ্ধান্ত আসে যে, বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ থাকবে

এই সিদ্ধান্তে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।
এই স্থগিতাদেশ এবং নিষেধাজ্ঞা রাজনৈতিক ভবিষ্যতের জন্য কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে চলছে জোর জল্পনা।

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD